শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভূমিসেবা নিশ্চিতে মাঠকর্মীদের কাজে লাগাতে হবে : ভূমি উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অক্টোবর, ২০২৪ ০৮:১৮ পূর্বাহ্ন

    ভূমিসেবা নিশ্চিতে মাঠকর্মীদের কাজে লাগাতে হবে : ভূমি উপদেষ্টা

    ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ তৃণমূল মানুষের দোর-গোড়ায় কাঙ্খিত ভূমিসেবা পৌঁছে দিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মীদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘এতে করে সাধারণ মানুষের মধ্যে ভূমি নামজারি, ভূমি কর পরিশোধ ও হোল্ডিং নম্বর প্রাপ্তির ভয়-ভীতি ও সংশয় দূর হবে’।

    ভূমি উপদেষ্টা মঙ্গলবার ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি স্বয়ংক্রিয় ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) এবং ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা বিষয়ক পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    এ এফ হাসান আরিফ বলেন, ভূমি সেবা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনপদের মানুষের মধ্যে অসন্তোষ ও হতাশা রয়েছে এবং সরকারের চলমান আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়েও জনগণের জানার সীমাবদ্ধতা রয়েছে।
    তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ভূমি সেবার জন্য ভূমি ভবনের কল সেন্টারে ফোন করে থাকেন। তিনি তাদের নাম, পেশা, অঞ্চল, কাঙ্ক্ষিত সেবার ধরণ নিয়ে গবেষণা ও এনালাইসিস করার পরামর্শ দেন। এতে করে ভূমি পরিসেবা কাজ সঠিকভাবে পরিচালনা ও সেবার মানোন্নয়ন ঘটানো সহজ হবে। 

    উপদেষ্টা বলেন, প্রবাসীগণ দেশে জমি কিনে বাড়ি ঘর নির্মাণ করেন। তাদের জায়গা-জমি প্রায়ই মামলাবাজরা দখল করে হয়রানি করে থাকে। 

    তিনি প্রবাসীদের ভূমি সেবাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তাদানের নির্দেশনা দিয়ে বলেন, একটি শ্রেণি রাষ্ট্রীয় সম্পত্তি দখলের জন্য ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করে। কিন্তু মামলার নোটিস মন্ত্রণালয়  যথাসময়ে  না পাওয়ায় সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে সদা সজাগ থাকতে হবে।

    ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, মো: এমদাদুল হক চৌধুরী ও মাইসফ্ট হেভেন (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোফাখ্খারুল ইসলাম।

    এরআগে নব নিযুক্ত ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমি ভবনে স্থাপিত ভূমি নাগরিক সেবাকেন্দ্র ও কল সেন্টার পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। 
    তিনি কেন্দ্রের কর্মীদের সাথে প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও সমস্যাবলী নিয়ে কথা বলেন এবং হয়রানিমুক্ত ভূমি সেবা ও কাজের গুণগত মান বজায় রাখার পরামর্শ দেন। তিনি ভূমি সেবায় সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায়ও যোগদান করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর