চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল কর্মী মতিউর রহমান এম কে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মামলাটি দায়ের করেন নিহত ছাত্রদল নেতা মতিউর রহমান এম'র বড় ভাই মোঃ জেম আলী। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি গনমাধ্যম কে নিশ্চিত করেছেন বাদির আইনজীবি মোঃ কবির হোসেন। তিনি জানান,২০১৫ সালের ১৪ জানুয়ারি বাজিতপুর গ্রামের মৃত উনসাহাক আলীর ছেলে মতিউর রহমানসহ আরও কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে মোবারকপুর এলাকার খড়কপুর গ্রামের একটি বেগুন ক্ষেতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তার দলীয় লোকজন এবং তৎকালিক চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামানসহ মোট ২৭ জনকে আসামী করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান এর আদালতে মামলাটি দায়ের হয়। আশা করছি,এম হত্যা মামলায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।
সাবেক এমপি গোলাম রাব্বানীসহ ২৭ জন আসামী
ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যার ১০ বছর মামলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৪ ০৯:৫৯ পূর্বাহ্ন