শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা ভাংচুর করেছে দূবৃত্তরা 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ অক্টোবর, ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা ভাংচুর করেছে দূবৃত্তরা 

    চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাট এলাকার মা ভবানী দূর্গা ও কালী মাতা মন্দিরের দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভির রাতে দূবৃত্তরা দূর্গা প্রতিমা ভেঙে দেয়। রবিবার সকালে মন্দিরে এসে ভেঙে দেওয়া প্রতিমা দেখতে পেয়ে পুলিশকে জানায় মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। 

    পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

    বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। বিকাল তিনটায় জেলা প্রশাসক আমাদের সাথে বসবেন বলেছেন, তার সাথে মিটিং এর পরই আমরা সিদ্ধান্ত দিব, আমরা পুজা করব কি করব না। 

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ অক্টোবর, ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন