শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার দাবি ইসলামী আইনজীবী পরিষদের

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অক্টোবর, ২০২৪ ০৮:৫২ অপরাহ্ন

    ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার দাবি ইসলামী আইনজীবী পরিষদের

    ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ইসলামী আইনজীবী পরিষদ নেতৃবৃন্দ। ইসরায়েল মার্কিনীদের মদদপুষ্ট হয়ে মুসলিম বিশ্বে বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলকে থামানো দরকার। মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে ইসরায়েলের বর্বরতা বন্ধ করার জন্য।

    শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অ্যাডভোকেট হারুন অর রশিদ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার ৪৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে। বর্তমানে লেবাননে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন মদদে ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবাজ ইসরাইয়েলকে থামানো দরকার। যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যুদ্ধপরাধের দায়ে ইসরইলেয়কে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর