শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বৈঠক 

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অক্টোবর, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ন

    এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বৈঠক 

    শিক্ষা সিলেবাসের অসঙ্গি দূরীকরণে এবং শিক্ষার সমস্যা নিরসনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান ড. রিয়াযুল হাসান এর সাথে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে বৈঠকে মিলিত হন। এতে বর্তমান পাঠ্যপুস্তক নিয়ে দীর্ঘ মতবিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশের আপামর মুসলমান জনসাধারণের দাবি তার কাছে তুলে ধরেন। 

    এনসিটিবি চেয়ারম্যান ড. রিয়াযুল হাসান আন্তরিকতার সাথে দীর্ঘ সময় দিয়ে কথা শোনেন। পাঠ্যপুস্তকে দেশের সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফি, বিশিষ্ট অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম ও ঢাকা টাইমস এর সিনিয়র সহ সম্পাদক শাহনূর শাহীন।

    এনসিটিবি এর চেয়ারম্যান ড. রিয়াযুল হাসানের সাথে বৈঠক ফলপ্রসূ হওয়ায় 'জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ' ঘোষিত আগামী ৬ তারিখের এনসিটিবি ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়। পরবর্তীতে  যে কোন কঠোর কর্মসূচির প্রয়োজন হলে সকলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর