শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : আইজিপি 

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন

    কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : আইজিপি 

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি শনিবার বিকেলে চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। 

    র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এ সময় উপস্থিত ছিলেন।
    আইজিপি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের যেসব সদস্য জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত ২৩৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে শতকরা ৭৫ ভাগ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

    তিনি বলেন, আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। অন্যান্য বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়ে পালিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।  
    পুলিশ প্রধান বলেন, ‘আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘মামলার আসামি হলেই গ্রেফতার করা হবে না। শুধুমাত্র তদন্তে সংশি¬ষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। নির্দোষ কাউকে গ্রেফতার করা হবে না।’
    এরআগে আইজিপি দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

    চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের সভাপতিত্বে কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন