শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আমতলীতে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৬ অপরাহ্ন

    আমতলীতে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় 

    বরগুনার নবাগত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, বিভিন্ম অফিসের কর্মকর্তা, ইমাম, কাজী, সাংবাদিক, এনজিওকর্মী, উপজেলা পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন।

    আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ তারেক হাসান, আমতলী থানা অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা,বোরহান উদ্দিন মাসুম তালুকদার, অ্যাড. মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, জাহিদুল ইসলাম মিঠু মৃধা,বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা,জামায়াতের সেক্রেটারি মো: আ: মালেক সহ সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন আপন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৬ অপরাহ্ন