শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বরিশালে শত শত মানুষ ইসলামী আন্দোলনে যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৪ পূর্বাহ্ন

    বরিশালে শত শত মানুষ ইসলামী আন্দোলনে যোগদান

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভোটাররা বা জনগণ ঐক্যবদ্ধ হলে দুর্নীতিবাজরা ক্ষমতায় যেতে পারবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হওয়ার ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় না বসিয়ে আদর্শবান ও আল্লাহভীরু নেতাকে ক্ষমতায় বসালে দেশ ও জনগণ ভাল থাকবে। আদর্শবান নেতা ক্ষমতায় আসলে দলে চোর-ডাকাত, লুটপাটকারী, পাচারকারী থাকবে না, দেশের সম্পদও লুটপাট হবে না, পাচার হবে না। এ জন্য রাসূল সা. বলেছিলেন, ‘আমার মেয়ে ফাতেমা রা. চুরি করলেও আমি তার হাত কেটে দিবো’ এমন আদর্শবান ও তাকওয়াবান নেতাকে নির্বাচিত করলে দেশে দুর্নীতিবাজ, চোর-ডাকাত থাকবে না। মুফতী ফয়জুল করীম বলেন, অনেকেই ইসলাম পছন্দ করেন না কারণ কী? মাত্র কয়েকটা টাকার জন্য লম্পট, ধর্ষক, খুনিদেরকে ভোট দিয়ে বিজয়ী করলে আখের ভাল হবে না। বিগত সময়ে আপনাদের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের এক নেতা দুইহাজার কোটি টাকা পাচার করেছে। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। ৯৮ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত করে ১৯ কোটি মানুষকে দেড় লাখ টাকার ঋণী বানিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। তিনি বলেন, অর্থ উপদেষ্টা বলেছেন, ব্যাংকের টাকা লুটপাট করে দেশকে আর্থিকভাবে শেষ করে দিয়েছে। এমন নজির পৃথিবীতে নেই। তিনি বলেন, ধর্ষক, চাঁদাবাজ, খুনি, অর্থপাচারকারীদের ভোট দিবেন না।

    বুধবার বিকেলে বরিশাল মহানগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বরিশাল মহানগর মডেল থানা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বকএতব্য তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ সদস্য হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন নওমসুলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, প্রফেসর মাওলানা লোকমান হেকিম, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ কাওছার, অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, মাওলানা এনামুল হক শামীম রাঢ়ী।
    সংগঠনের বরিশাল মডেল থানা সভাপতি আলহাজ মো. জাকির হোসেন কাফরা-র সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    মুফতী ফয়জুল করীম বলেন, বিগত ৫৩ বছরে শাসক গোষ্ঠী দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দলীয় বিবেচনায় সর্বত্র সবকিছু করেছে। মানুষ ন্যায্য অধিকার পায়নি। সর্বথ্র বৈষম্যের শিকার হয়েছে। দল করলে সেবা, দল করলে চাকুরী, বিচার পেয়েছে। দল না করলে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এভাবে বৈষম্য করে রেখেছিল। জনতার বিপ্লবের পর পুনরায় বৈষম্য দেখভতে চায় না।
    সমাবেশশেষে কয়েক শতাধিক মানুষ ইসলামী আন্দোলনের লক্ষ্য আদর্শ ও আপোসহীন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলনের নায়েবে আমীরের হাতে ফুল দিয়ে আন্দোলনে যোগদান করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৪ পূর্বাহ্ন