শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • টিকা দেওয়া গেলে এ বছরই মহামারি শেষ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    টিকা দেওয়া গেলে এ বছরই মহামারি শেষ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    টিকা দেওয়া গেলে এ বছরই মহামারি শেষ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারি চলতি বছরই বিদায় নেবে। তবে সে ক্ষেত্রে সারা বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


    আল-জাজিরার খবরে বলা হয়েছে, গেব্রেয়াসুস বলেন, এই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে।

    এই টিকা কর্মসূচির ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ‘যদি ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তবে সত্যি এই মহামারি বিদায় নেবে এবং এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই টিকা কর্মসূচি আমাদের হাতে। এটা ঠিক সুযোগ নেওয়ার বিষয় নয়। এই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করব কি না, সেটা আমাদের বেছে নেওয়ার বিষয়।’


    আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামে একটি প্রতিষ্ঠান আরএনএ টিকা তৈরি করছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে। এই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিলেন তিনি। টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টিকার দাম কম হবে এবং কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই টিকা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।’

    এদিকে আফ্রিকায় তৈরি এই টিকা শেষ ধাপের পরীক্ষার জন্য প্রস্তুত হবে আগামী নভেম্বরে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে এই টিকা অনুমোদন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক টিকা সরবরাহের উদ্যোগ কোভ্যাক্সের সহায়তায় যে প্রতিষ্ঠানগুলো টিকা তৈরির কাজ করছে, সেগুলোর অন্যতম এই আফ্রিজেন। এই প্রতিষ্ঠানকে সহায়তা করতে আফ্রিকার ওষুধ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন