শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭ অপরাহ্ন

    শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি-দখলবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও মাদক প্রতিরোধে এক মতিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপি আয়োজিত লাভাঙা সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুল হক। এ সময় তিনি বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সদর আসনের সাবেক এমপি আবদুল ওদুদ বিশ্বাসের পরিকল্পনায় এলাকার ১৭ জন মানুষ হত্যা হয়েছে। দ্রুত তাদের বিচারের মুখোমুখী করার আহবান জানান। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় কেউ যদি বিশৃংখলা ও চাঁদাবাজি করে তাদেরকে ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি।  এ সময় ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার ও নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দুজন দোকানীকে রোকেয়া কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ অর্থ তুলে দেয়া হয়।


    চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭ অপরাহ্ন