শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

    নিজস্ব প্রতিবেদক

    ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

    ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।


    বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহিদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা জানান।

    নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পুনর্বাসনের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

    উপদেষ্টা এ সময় শহিদ হাবিবুর রহমানের পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ হাবিবুর রহমানের ছোট্ট ছেলে সালমানকে কোলে তুলে আদর করেন।

    উল্লেখ্য, শহিদ হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। সাক্ষাৎকালে শহিদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন