শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • 'বিজয় পরিকল্পন' সম্পূর্ণ প্রস্তুত' : জেলেনিস্কি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৩ পূর্বাহ্ন

    'বিজয় পরিকল্পন' সম্পূর্ণ প্রস্তুত' : জেলেনিস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে "বিজয় পরিকল্পনা" "পুরোপুরি প্রস্তুত" করেছে। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। তিনি এর আগে বলেছিলেন যে এ মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে তিনি তার "বিজয় পরিকল্পনা" আলোচনা করবেন।
    তিনি বলেন, "আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা, সমস্ত পয়েন্ট, সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।"
    জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে বলেন, "সবকিছু ঠিক করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি বাস্তবায়নের সংকল্প।"

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৩০ মাসেরও বেশি সময় ধরে চলছে এবং জেলেনস্কির ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং মস্কো পূর্ব ইউক্রেনের অভ্যন্তরে কিছুদূর অগ্রসর হয়েছে এমন সময় এই ঘোষণা এসেছে।
    জেলেনস্কি আরো বলেন, "শান্তির কোনো বিকল্প হতে পারে না, কোনোভাবে  যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার।"

    জেলেনস্কি বলেন, তিনি নভেম্বরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার রূপরেখা তুলে ধরতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের কথা ভাবছেন, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৩ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৩ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৩ পূর্বাহ্ন