শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  ৪

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  ৪

    চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে  চাঁপাইনবাবগঞ্জ সদরে ২জন ও ভোলাহাটে ২ জন রয়েছে। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। অন্যদিকে মঙ্গলবার ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে।

    ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ জানান, চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন,কয়েকদিন থেকে গড়ে ২-৩ জন রোগী ভর্তি থাকছেন।  তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    এদিকে সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ জানান, এই মুহূর্তে শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও শুধু ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। গত কয়েকদিনের টানা বর্ষণে খাল, ডোবায় পানি জমেছে। জমে থাকা পানিতে জন্ম নিতে পারে এডিস মশার লার্ভা। ডেঙ্গুর পাশাপাশি সাধারণ মশার উপদ্রব ও বৃদ্ধি পেয়েছে। ফ্যানের বাতাসের মধ্যেও মশার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিদ্যুৎ যখন থাকে না তখন কয়েল না জ¦ালিয়ে বসে থাকায় দায় হচ্ছে। এমন অবস্থায় ডেঙ্গু রোগ দেখা দেয়ায় জনসাধারণেকে সচেতন করতে হবে বলে অনেকেই মনে করছেন।#
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন