শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন

    পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ

    প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। বর্তমানে তিনি সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্বরত। এ ছাড়া সাংবাদিক মুহাম্মদ আব্দুল্লাহকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
     
    বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে দু’জনকেই দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। 

    প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফকে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। একইভাবে মুহাম্মদ আব্দুল্লাহকেও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এ প্রেক্ষাপটে পিআইবির টানা চতুর্থবারের মহাপরিচালক জাফর ওয়াজেদ সরে দাঁড়ান। একইভাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়েন সুভাষ চন্দ্র বাদল।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন