শুক্রবারও চলবে মেট্রো রেল, থামবে কাজী স্টেশনেও

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন

শুক্রবারও চলবে মেট্রো রেল, থামবে কাজী স্টেশনেও

যাত্রীদের চাহিদা অনুযায়ী  জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল চলতি সপ্তাহ থেকে শুক্রবারও চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ মঙ্গলবার জানান, “মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো রেল চালানোর চেষ্টা চলছে ।” 

তিনি বলেন, কর্তৃপক্ষ আশা করছে শুক্রবার থেকে মেট্রো ট্রেন কাজীপাড়ায় থামবে। তাই স্টেশনটি পরিচালনা কার্যক্রমের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সব কিছু ভাংচুর করে। স্টেশন দু’টির জন্য  ৩৭ দিন  বন্ধ রাখতে হয়েছিল মেট্রোরেল। ২৫ আগস্ট থেকে আবার মেট্রো রেল চলাচল শুরু হলেও দুটি স্টেশনই বন্ধ রয়েছে। 

ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্তৃপক্ষ যাত্রীদের জন্য স্টেশন দু’টি প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  এর আগে স্টেশন দু’টি মেরামতের জন্য আনুমানিক খরচ ৩০০ কোটি টাকা ধারণা করা হলেও পরবর্তীতে মেরামত খরচ যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়। "আমরা আশা করি যে এই স্টেশনগুলির মেরামত খরচ কমবে, কারণ আমরা স্থানীয় বাজার থেকে সরঞ্জাম সংগ্রহ করবো,"

তিনি আরও বলেন, প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত মেরামতের ব্যয় নির্ণয় করবে পর্যালোচনা কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ বন্ধ স্টেশন দু’টি  সংস্কার এবং চালু করার উদ্যোগ গ্রহণ করে। ফলে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা যাবে,  মিরপুর-১০ স্টেশন চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন