বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী 

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৭ অপরাহ্ন

বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী 

রাজধানীসহ সারাদেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে ৬০ দিন পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। 

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৭ অপরাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৭ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৭ অপরাহ্ন