শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষ,আহত ৫

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৩ অপরাহ্ন

    পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষ,আহত ৫

    পিরোজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষারথীদের সাথে কেন্দ্র থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। শহরের শিল্পকলা একাডেমিতে আজ দুপুরে এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ৩ টার দিকে মতবিনিময় সভা শুরু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের দুই পক্ষের মধ্যে প্রথম হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় কেন্দ্র থেকে আসা টিমের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। কয়েকদফা সংঘর্ষ রেদোয়ান আহমেদ,স্বাধীনসহ ৫ জন আহত হয়। পুলিশ বেশ কিছু সময় চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার মতবিনিময় সভা শুরু হয়।

    এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসমা আরা মিতু জানান, গত ০৫ আগষ্ট আমাদের আন্দোলন এর পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জান্নাত রোশনী বলেন, এত নেতাকর্মী আগে ছিলোনা । আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী।

     বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মুসাব্বির মোহাম্মদ সানি জানান, যারা আন্দোলনের সাথে ছিল না,৫ তারিখের পরে নানা অপকর্ম করেছে তারাই আজ হামলা চালিয়েছে। এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। এখন এরা আন্দোলনের নাম ব্যবহার করতে চাচ্ছে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনা ঘটেনি। বসা নিয়ে নিজেদের মধ্য হাতাহাতি হয়েছে।এদিকে ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

     প্রসঙ্গত, পিরোজপুরে গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা  চলছিলো। একপক্ষের অভিযোগ, যারা আন্দোলনে ছিলো না এবং ছাত্রলীগের পদধারীদের নিয়ে নানা কর্ম সূচী পালন করে আসছে অপর পক্ষ। অপর পক্ষের অভিযোগ, ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানা অপরাধ মৃলক কার্যক্রম করছিলো ওই পক্ষ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৩ অপরাহ্ন