শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদা ও ড. ইউনূসকে হত্যা হুমকির অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২২ অপরাহ্ন

    খালেদা ও ড. ইউনূসকে হত্যা হুমকির অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা

    পদ্মা সেতু উদ্বোধনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার হুমকি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে ‘চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা’র বক্তব্যের জেরে হত্যার হুমকির অভিযোগ এনে চট্টগ্রামে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।

    রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।

    বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম জানিয়েছেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
    মামলার বাদী সৌরভ প্রিয় পাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাঁকে (খালেদা জিয়া) প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা যুগিয়েছেন। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেগম জিয়াকে হত্যার হুমকি ও প্ররোচনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।

    প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার কথা বলেছিলেন। একই বক্তব্যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২২ অপরাহ্ন