শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে : আশাবাদ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন

    আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে : আশাবাদ প্রধানমন্ত্রীর
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে কারণ এটি দেশকে বদলে দিয়েছে এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে।

    তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি।’
    প্রধানমন্ত্রী  আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভায় দেয়া সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণে একথা বলেন।

    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে।
    আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।

    তিনি বলেন, দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।
    শেখ হাসিনা বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫শ’ ৯১ মার্কিন ডলার।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন