শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শিবগঞ্জ পৌর ও উপজেলার শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

    বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইক, সদস্য সচিব জানিবুল হক জোসি, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজু, শিবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কেতাব উদ্দিন, সদস্য সচিব আবদুর রহমান খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষারসহ অন্যরা। 

    মিছিলে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলে নেতারা, গোপালগঞ্জে এসএম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ জানান ও শাস্তির দাবি জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ন