শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে ১০০ কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ 

    বেনাপোল প্রতিনিধি

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ন

    বেনাপোলে ১০০ কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ 

    বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় আমদাদিকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত ১০০ কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা । 
    শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পণ্য চালানটি জব্দ করা হয়। যার বিল অব এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮.০৮.২০২৪ ইং। 

    আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম ২৮/০৭/২০২৪ ইং তারিখে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-১.উরষঁঃরড়হ ১গ ৫০০সষ. ২.উরষঁঃরড়হ ২০০ঈঐ - ৫০০সষ. ৩. উরষঁঃরড়হ ৩ঢ-৩০ ঈঐ ৫০০সষ. ৪. গড়ঃযবৎ ঞরহপঃঁৎব উ/অ.আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নম্বর সেডে রক্ষিত রয়েছে। যার ম্যানিফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১. তারিখ ২৮/০৭/২০২৪ ইং।

    কাস্টমস সূত্রে জানা যায়, জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার উর্ধ্বে। আমদানিকারক চালানটির এলসি মূল্য৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার বা ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখিয়েছেন। সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ এন্ড সন্স বেনাপোল যশোর আমদানি কারকের পক্ষে কাজ করছেন। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০% শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত পন্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০। এবং ৫৮.৬০% হারে রাজস্ব নির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন।ঔষধ গুলোর একেকটির দাম একেক রকম।
    ঘোষনা বহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড স্প্রীট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ঔষধ আমদানি করেছে বলে এনএসআই বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা বিষয়টি বেনাপোল স্থলবন্দরের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক সাইফুজ্জামানকে অবহিত করলে তার নেতৃত্বে চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্য সঠিক পাওয়ায় পণ্য চালানটি জব্দ করে খালাস স্থগিত করা হয়। 

    বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকৃত কোন পণ্যে অনিয়ম পেলে সেটা তো জব্দ করতেই হবে। আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করেন। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর আজ শনিবার সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএস আই'র দেয়া তথ্যে শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্যচালানটিতে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহল পাওয়া গেছে। যে কারণে চালানটি জব্দ করা হয়েছে।বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোন প্রকার কাউকে ছাড় নয়। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ন