শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়ে জখম

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়ে জখম

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলার কালুপুর গ্রামের পাশে  পাগলা নদীর ওপর বেলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল  ইসলামের ছেলে ও ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি দিপু (৩৫) ও একই এলাকার হাউস আলীর ছেলে ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল (৩০)। 

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর  করেন কর্তব্যরত চিকিৎসক। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছেন। বিষয়টি খতিয়ে  দেখা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াাধীন রয়েছে। এদিকে আহতদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন শিবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ন