শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলনের

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন

    মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলনের

    গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর ইউনিট শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ  ২২ জন, ২২৭ জন আহত এবং দুইজন নিখোঁজের তালিকা প্রকাশ করেছে।
    মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাইস্কুলে আয়োজিত এক স্মরণসভায়  মোহাম্মদপুর ইউনিটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। সভায় শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

    তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, শহিদ পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান, আন্দোলনে নিহতদের শহিদের মর্যাদা প্রদান এবং নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় তারা আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের প্রতি  জোর দাবি জানান।

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী ছাত্র-জনতার প্রবল গণবিষ্ফোরণের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন।
    তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।

    সাকি  আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে শত শত মানুষ শহিদ হয়েছেন। তিনি আন্দোলনে নিহতদের শহিদের মর্যাদা দেওয়ারও দাবি জানান। যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক। দেশে সুশাসন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানও তিনি।

    সাকি বলেন, তার দল সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সরকারের কাছে জমা দেবে।
    গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর ইউনিটের সংগঠক ফাইয়াজ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সাংবাদিক আশরাফ কায়সার প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন