শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশ থেকে নার্স নিয়োগে মালদ্বীপের প্রতি ঢাকার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    বাংলাদেশ থেকে নার্স নিয়োগে মালদ্বীপের প্রতি ঢাকার আহ্বান

    মালদ্বীপকে বাংলাদেশ থেকে নার্স নিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রাশেদ বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানানো হয়।

    বৈঠকে উভয় পক্ষ দুই দেশ স্বাস্থ্য, মৎস্য ও পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেয়।
    দুই দেশ শক্তিশালী বাণিজ্য সম্পর্কের জন্য সম্ভাবনাগুলো খুঁজে বের করবে এবং বহু-ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যাবে বলে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন।

    হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও তিনি মালদ্বীপ সরকারের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান।
    পররাষ্ট্র সচিব বাংলাদেশে হাইকমিশনারকে স্বাগত জানান এবং তার নিয়োগের জন্য অভিনন্দন জানান। তিনিও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    তিনি মালদ্বীপের সাথে বাংলাদেশ তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন। তিনি মালদ্বীপে বাংলাদেশী জনশক্তির কর্মসংস্থান নিশ্চিত করার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।
    হাইকমিশনার বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে তুলে ধরেন এবং মালদ্বীপের উন্নয়ন প্রক্রিয়ায় সহায়ক হিসেবে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের অবদানের প্রশংসা করেন।

    তিনি আরও জানান যে, মালদ্বীপ সরকার শীঘ্রই মালদ্বীপে বসবাসরত অবৈধ বাংলাদেশী প্রবাসীদের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু করবে। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ সরকার সার্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

    উভয়পক্ষ সার্ক এবং অন্যান্য আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্টভাবে কাজ করার উপর জোর দেয়।
    হাইকমিশনার বিশেষ করে চিকিৎসা শিক্ষায় মালদ্বীপের অনেক শিক্ষার্থীকে সুযোগ করে দেওয়া জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন