শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কাটা ধান ক্ষেতে মারলো  ৯ রাসেল ভাইপার সাপ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কাটা ধান ক্ষেতে মারলো  ৯ রাসেল ভাইপার সাপ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের  গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কৃষকরা বলে খবর পাওয়া গেছে।হত্যার পর সাপগুলিকে জমিতে পুঁতে ফেলেছে। ঘটনাটি   উপজেলার পাঁকা ইউনিয়ের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে। মঙ্গলবার বার(১০ সেপ্টেম্বর)বেলা ১১ টার দিকের রাসেল ভাইপারগুলি কৃষকদের চোখে পড়ে। 

    কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে  আটিঁ বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে তার শ্রমিকরা কেটে রাখা ধানের আটিঁ গুলো আনতে গিয়ে  দেখতে পায় সাপগুলো। পরে শ্রমিকরা একত্রিত হয়ে সবগুলো সাপ মেরে ফেলে এবং ওখানেই মাটিতে পুঁতে ফেলে। শ্রমিক  ইসমাইল জানান,  পরপর নয়টি সাপ ধানের জেিম দেখতে পাবার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে  পড়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠির এলোপাথাড়ী আঘাতে সবকয়টি সাপ মারা যায়। পরে নয়টি সাপকেই ঘটনাস্থলেই মাটি খুঁড়ে  পুঁতে ফেলা হয়।

    এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা সম্ভব হয়নি।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন