শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

    রাজবাড়ী প্রতিনিধি

    ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা।

     

    রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, সারাফাত ইসলাম, মুরাদ শেখ, আশিক শেখ, নাবিল দেওয়ান, সিফাত প্রমুখ।

    বক্তারা বলেন, জামালপুর ডিগ্রী কলেজে অভিভাবক হিসেবে একজনকে নাম প্রস্তাব করে জাতীয় বিশ^বিদ্যালয় (ভিসি) বরাবর পাঠানোর নির্দেশনা এসেছে।

     

    গত ২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থেকে একদল বহিরাগত কলেজে ভাংচুর, নৈরাজ্য ও ভয়ভীতি প্রদর্শন করে অধ্যক্ষের রুমে ঢুকে জোরপুর্বক তার নিজের নাম প্রস্তাব করার জন্য নির্দেশ দেয়। তাদের এরকম আচরণে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়। গত ১০ সেপ্টেম্বর কলেজের ছাত্র সিফাতকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় মধুখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমরা এ ধরণের হামলাকারী কলেজের আহবায়ক কমিটিতে চাই না। এ ধরণের লোককে দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এরআগে জামালপুর কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। জামালপুর কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছে। আসলে এটা আমার হাতে নয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন