শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মা হলেন চিত্রনায়িকা পপি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:২৭ পূর্বাহ্ন

    মা হলেন চিত্রনায়িকা পপি
    চিত্রনায়িকা পপি

    গত ২৪ ডিসেম্বর থেকে অভিনেত্রী সাদিকা পারভিন পপি আড়ালে রয়েছেন। বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে তাঁর মোবাইল ফোন—কোথাও নেই তিনি। তখনই গুজব রটে- বিয়ে করে সংসারী হয়েছেন ‘কুলি’ অভিনেত্রী। কিছুদিন আগে আবার গুজব রটেছে শুধু বিয়ে নয়, পপি এবার মা হতে যাচ্ছেন। অক্টোবরের শেষ সপ্তাহে শোনা গেল পপি মা হয়েছেন। 

    খবরে বলা হচ্ছে,  'গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে তার এ নতুন অতিথি। যদিও ডাক্তারের দেওয়া নির্ধারিত তারিখ ছিল আগামী ৫ নভেম্বর। তার আগেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।'

    বৃহস্পতিবার রাত থেকেই চলচ্চিত্রপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে জানতে পপির মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

    খবরের সত্যতা জানতে নানাভাবে পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। উপায় না পেয়ে দ্বারস্থ হতে হলো তাঁর বাবা আমির হোসেন টুলুর কাছে। মুঠোফোনে আমির হোসেনের কথা শুনে চমকে যেতে হলো। 

    তিনি বলেন, ‘পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। শুনেছি পপি সন্তানসম্ভাবনা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাব! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।'




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:২৭ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:২৭ পূর্বাহ্ন