শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্বে গোলাম রব্বানী

    নিজস্ব প্রতিবেদক

    ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন

    আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্বে গোলাম রব্বানী

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানী। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয় তাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

    অন্যদিকে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. গোলাম সারওয়ারকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে। মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের সদস্য।

    আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব হিসেবে যোগদানের আগে তিনি চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

    অন্যদিকে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. গোলাম সারওয়ারকে আইন বিচারের বিভাগের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর