শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিপুণের জয় স্থগিত হাইকোর্টে

    নিজস্ব প্রতিবেদক

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    নিপুণের জয় স্থগিত হাইকোর্টে
    নিপুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ আক্তার শপথ নেওয়ার একদিন পরই তাকে জয়ী ঘোষণা করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

    সোমবার (৭ ফেব্রুয়ারি) চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

    জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

    এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইলিয়াস-নিপুণের নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নতুন কমিটির একাংশ শপথ গ্রহণ করে। পরে ইলিয়াস-নিপুণ শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিজ নিজ পদের চেয়ারে বসেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।

    এর আগে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী নিপুণসহ সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চন।

    গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জায়েদের কাছে ১৩ ভোটে হেরে যান নিপুণ। কিন্তু নির্বাচনের ফল মেনে নেননি এই নায়িকা।  

    পরে তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ বেশ কয়েকটি অভিযোগ করেন। পাশাপাশি কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন। বিষয়টি সুরাহা করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নির্দেশ দেয় নির্বাচনের আপিল বোর্ডকে।

    শনিবার (৫ ফেব্রুয়ারি) এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক শেষে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করেন।

    জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবেদন করলে সোমবার হাইকোর্ট এই সিদ্ধান্ত স্থগিত করে জায়েদ খানের জয় বহাল রাখেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন