গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন

গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল(এনআইএনএস) পরিদর্শন করেছেন।

তিনি সেখানে ছাত্র গণ-আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষ্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিসিইউ)’তে চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন।

পরিচালক বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।’ হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন