শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফরহাদ মজহারের

    নিজস্ব প্রতিবেদক

    ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন

    ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফরহাদ মজহারের

    কবি, লেখক ও দার্শনিক ফরহাদ মজহার তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে শুক্রবার তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে।’

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
    ফরহাদ মজহার বলেন, তরুণরা আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং তা অব্যাহত রাখতে হবে। নিরীহ ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি।
    তিনি বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে।

    জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের অনেক খাতে সংস্কার দরকার। প্রথমে সংস্কার, পরে নির্বাচন।
    ফরহাদ মজহার বলেন, গত ২০ বছরে দেশ ও জনগণের ন্যায্য অধিকার প্রয়োগের পক্ষে কথা বলতে পারেননি তিনি ।
    বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘হাজার শহীদের রক্ত দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। এই ঐক্য ধরে রাখতে হবে।  শহীদদের ভুলে গেলে চলবে না।’

    তিনি বলেন, ‘দুই বছর আগে আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে কবি, লেখক ও সাংবাদিকদের নিয়ে বঙ্গীয় সাহিত্য সভার মাধ্যমে দাবি তুলেছিলাম। পর্যায়ক্রমে সেই আন্দোলন বিভিন্নভাবে রাজপথে ছড়িয়ে পড়ে।’

    জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কারী তাদের সঙ্গে ছিলেন।

    অনুষ্ঠানে বঙ্গীয় সাহিত্য সভার সদস্য সালাহ উদ্দিন শুভ্র, এহসান মাহমুদ ও মৃদুল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন ।
    এর আগে অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর