শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:০৭ অপরাহ্ন

    সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

    পাবনার ঈশ্বরদী থেকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৮) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব। 

    র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায়  শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

    এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
     




    জাতীয় - এর আরো খবর