শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী আদালতে হত্যা মামলায় একজনের ফাঁসি

    রাজবাড়ী প্রতিনিধি

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন

    রাজবাড়ী আদালতে হত্যা মামলায় একজনের ফাঁসি

    রাজবাড়ীতে বৃদ্ধা আশালতা দাশকে (৭৫) হত্যা মামলায় বিশ্বজিত কুমার বিশ্বাস (২৯) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজবাড়ী আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি কাটগড়ায় উপস্থিত ছিলেন।

    বিশ্বজিত কুমার বিশ্বাসের বাড়ী রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামে, তার বাবার নাম সুজিত কুমার বিশ্বাস।

    আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আশালতাকে পাংশা উপজেলার সরিষা গ্রামের নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার সকাল ৭টায় পাংশা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। ওই দিন নিহতের জামাই স্বজন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    দীর্ঘদিনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন আদালত।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. উজির আলী শেখ বলেন, আসামি বিশ্বজিত কুমার দাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপীলের আবেদন করবেন বলে জানান আসামির পরিবারের সদস্যরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন