শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফেনীতে শেখ হাসিনাসহ ১৬২ জনের নামে হত্যা মামলা

    নিজস্ব প্রতিবেদক

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৫ পূর্বাহ্ন

    ফেনীতে শেখ হাসিনাসহ ১৬২ জনের নামে হত্যা মামলা

    ছাত্র হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ফেনী মডেল থানায় ১৬২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলের দিকে নিহত মাহবুবুল হাসান মাসুমের ভাই মাহমুদুল হাসান বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিতে নয়জন ছাত্র-জনতা নিহতের ঘটনা ঘটে।

    মামলার এজাহার অনুসারে, মাসুম হত্যা মামলায় আসামিদের তালিকায় দুই নম্বরে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এরপর রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে যথাক্রমে ৪ এবং ৫ নম্বর আসামি করা করা হয়েছে। মামলায় ১৬২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামী করা হয়।

    মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রথম চারজন আসামির প্ররোচণা, উস্কানি এবং নির্দেশে ৫ নম্বর আসামী অপরাপর আসামিদের নিয়ে শহরের মহিপালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি এবং হামলা করে হত্যা করে।
    এ প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, মামলার কার্যক্রম চলছে। যথারীতি পরবর্তী কার্যক্রম চলবে।

    উল্লেখ্য, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে গুলিবর্ষণ করে। এঘটনায় ঘটনাস্থলে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯জন নিহত হয়। হত্যাকা-ের ঘটনায় ফেনী মডেল থানায় আজ বিকাল পর্যন্ত ৭টি হত্যা মামলা দায়ের করেছে নিহতদের স্বজনরা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর