শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্টুডেন্টস্ সোসাইটি পিরোজপুর'র আত্মপ্রকাশ

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৪ পূর্বাহ্ন

    স্টুডেন্টস্ সোসাইটি পিরোজপুর'র আত্মপ্রকাশ

    ‘স্টুডেন্টস্ সোসাইটিতে যোগ দিন, জনতার অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণ করুন’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন স্টুডেন্টস্ সোসাইটি। বুধবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা ও মতবিনিময়ে অংশ নেয়। 

    পিরোজপুর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, অরাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস্ সোসাইটি পিরোজপুর একটি সামাজিক স্বেচ্ছাসেবকমূলক সেবা প্রতিষ্ঠান। সকল সামাজিক আন্দোলনে অংশগ্রহন, সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক অসংগতি দূরীকরণ, ন্যায় প্রতিষ্ঠা এবং বৈষম্যের প্রতিকার এ সংগঠনের মূল লক্ষ্য।

    সংগঠনটির সভাপতি মোঃ মিরাজ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুয়েল আহমেদ, মোঃ সোহেল তাজ, কামরুল হাসান, মোঃ ইব্রাহিম এবং মেহেরিন জুই প্রমুখ।

    মোঃ রকিক হাসান, মোসাঃ জান্নাত জুই এবং ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মিরাজ আহমেদকে সভাপতি এবং জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।  কমিটি  অন্যদের মধ্যে সহ-সভাপতি তাপসিন তপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাকিব, নারী বিষয়ক সম্পাদক রুমি আক্তার, প্রচার সম্পাদক মুন আহমেদ, দপ্তর সম্পাদক ফাতিমা, সহ দপ্তর সম্পাদক মেহেরিন জুই,প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৪ পূর্বাহ্ন