শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিটিভি’কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ন

    বিটিভি’কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ টেলিভিশন’কে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনবান্ধব হতে হবে।’ উপদেষ্টা বুধবার রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম পর্যবেক্ষণে সরেজমিনে বিটিভি ভবন পরিদর্শনকালে  একথা বলেন।

    বিটিভি’কে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের এই গণমাধ্যমটি’র সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করা এখন সময়ের দাবী।

    তিনি শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারের সদস্যদের ইন্টারভিউ নিয়ে ‘ডকুমেন্টারি ফিল্ম’ তৈরী করার জন্য বিটিভি কতৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘রাজধানীসহ প্রান্তিক পর্যায়ে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার। সর্বস্তরের জনগণকে জানাতে হবে দেশের জন্য আত্মত্যাগকারী এসব বীরদের গল্পগাথা।’

    এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দৃঢ়তার সাথে বলেন, এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না। তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ারও জন্য তিনি বিটিভিকে পরামর্শ দেন।
    নাহিদ বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেন নি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

    তথ্য উপদেষ্টা বিটিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে বলেন যে, ‘আপনারা সরকারকে খুশি করতে কোনো ধরনের খবর বা প্রোগ্রাম সম্প্রচার করবেন না।’

    বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সাইদুর রহমান এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অবহিত করেন যে, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিটিভি ভবনে হামলায় অন্তত: ১শ’ ৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা তাও জানতে চান নাহিদ ইসলাম।
    এ সময় তথ্য উপদেষ্টা সংখ্যালঘুদের উপর হামলা, বানভাসী মানুষের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী এলাকায় হত্যাকান্ডের ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্প্রচার করার জন্য বিটিভি’কে নির্দেশনা প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর