শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ার তাফালবাড়িয়া মাদ্রাসা অধ্যক্ষের অপসারণের দাবি

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ন

    মঠবাড়িয়ার তাফালবাড়িয়া মাদ্রাসা অধ্যক্ষের অপসারণের দাবি

    দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলাধীন তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ  এর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক , কর্মচারী, ছাত্র-ছাত্রী অভিভাবক ও সুশীলগন। মঙ্গলবার দুপুরে  মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে মহিবুল্লাহ এর দুর্নীতির বিরুদ্ধে  মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক ও কর্মচারী ছাড়াও স্থানীয়রা অংশ নেয়।

    এ সময় বক্তারা বলেন, মহিবুল্লাহ অবৈধ ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছেমত স্বেচ্ছাচারি হিসেবে মাদ্রাসা পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদ্রাসার নিয়োগ ছাড়াও অন্যান্য সকল কার্যক্রম তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিগত হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার করেছেন। তাই  মহিবুল্লাহ দায়িত্বে থাকলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘœ হয়। এজন্য বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে মোঃ মহিবুল্লাহ কে অপসারণের দাবি জানান। এছাড়াও তার সকল অপকর্ম সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনারও দাবি তাদের। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে বলেন জেলার বাইরে আছি পরে কথা হবে ।

    মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক দ্বন্দ্ব এবং জমি দাতাদের মনোমালিন্যের কারণে থেমে আছে নতুন ভবনের কাজ। বন্ধ হয়ে আছে  মাদ্রাসার পাঠদান । পুরনো ভবন ঝুঁকিপূর্ণ হওয়াতে বন্ধ সকল পাঠদান। 
    এলাকাবাসী ও সুশীল সমাজ দাবি করেন শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নতুন ভবনের কাজ বন্ধ হয়ে আছে। ভবন না থাকা দীর্ঘদিন এই মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ন