শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গ্যাসের আগুনে দগ্ধ সেই ২ বোনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন

    গ্যাসের আগুনে দগ্ধ সেই ২ বোনের মৃত্যু
    গ্যাসের আগুনে দগ্ধ সেই ২ বোনের মৃত্যু

    অবশেষে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ চট্টগ্রামের সেই দুই বোনই মারা গেলেন। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বড় বোন সাবরিনার খালেদা (২৩) মৃত্যু হয়। আর একদিন পর সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে মারা যান ছোন বোন সামিয়া খালেদাও (১৮)।

    শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    জানা গেছে, দুই বোন সাবরিনা খালেদা ও সামিয়া খালেদা চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। তাদের পরিবার কখনো ভাবতেই পারেনি, এই ভবনে গ্যাসের আগুনে মারা যাবেন সাবরিনা-সামিয়া। কিন্তু তাই হলো। দুই বোন একে একে না ফেরার দেশে চলে গেলেন।

     

    বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। আর ছোট বোন ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।

    শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

    তাদের বাবা মো. আলাউদ্দীন বলেন, তারা চট্টগ্রামের রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় থাকেন। সেখানে ৩ ফেব্রুয়ারি সকালে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

    তিনি জানান, সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:০৫ পূর্বাহ্ন