আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ও দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্র্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি হওয়া এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বিগত সরকারের সময়ে মিথ্যা মামলায় গ্রেফাতার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন গ্রেফতার হওয়া ১০ ব্যাক্তি। এসময় তারা বলেন, মামলার কারনে তারা সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন, এখনো তাদের সেই মামলার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে, এসব মামলা প্রত্যাহার করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া হোক।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, এ্যাড আসরাফুদ্দৌল্লা। এসময় তিনি বলেন বিগত দিনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের যে বর্ণনা আমরা আজ ভুক্তভোগীরা দিলেন, তা শুনে আমরা রাষ্টের কাছে আবারো এ মামলা গুলোর পূর্নতদন্ত দাবি করছি। কারো প্রতি অন্যায় হয়ে থাকলে তার ক্ষতিপূরণ রাষ্ট্রের কাজে দাবি করছি আমরা।
চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মানববন্ধন
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ও মামলা প্রত্যাহারের দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ন