শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘প্রেস’ লেখা ছাত্রলীগ নেতার মোটরসাইকেল থেকে ফেনসিডিল জব্দ

    বেনাপোল প্রতিনিধি

    ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন

    ‘প্রেস’ লেখা ছাত্রলীগ নেতার মোটরসাইকেল থেকে ফেনসিডিল জব্দ

    যশোরের বেনাপোলে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ শেখ মফিজুর রহমান মফিজ (৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার বুজতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

    আটক শেখ মফিজুর রহমান মফিজ  বেনাপোলের গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আটক ছাত্রলীগ নেতা দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিল। 


    বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, এক মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে যশোরের পথে রওনা দিয়েছে। এমন খবরে যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  
    বিজিবি আরো জানায়, আটক মাদক বিক্রেতা ছাত্রলীগের বেনাপোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার কাছ থেকে দৈনিক নাগরিক ভাবনা ও এবং জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয়পত্র পাওয়া গেছে।


    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে এবং মোটরসাইকেলে প্রেসস্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে মফিজ। আটক মফিজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন