শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪২ পূর্বাহ্ন

    আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘যদি দেশের আইন-আদালত আমাকে তাকে (শেখ হাসিনাকে) ফেরত আনার ব্যবস্থা নিতে বলে তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।’

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে। সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। তবে ভারত ফেরত দিবে কি না, সেটা তাদের ব্যাপার। সেদেশেও লিগ্যাল প্রসেস রয়েছে এবং লিগ্যাল প্রসেস অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।

    ‘শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কী হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন’ এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি তাদের (ভারত) কাছে জানতে চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তারাই বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।’

    বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আস্তে আস্তে সব নরমাল হয়ে আসবে এবং তারাও (ভারতীয়রা) কাজে আসবেন।

    তিনি বলেন, দেখুন এটা তো অনস্বীকার্য যে কোন বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে। আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু প্রব্লেম ছিলো, সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব নরমাল হয়ে আসবে। এবং তারাও (ভারতীয়রাও) আসবেন, কারণ যে প্রজেক্টগুলো চলমান আছে সেগুলো তো আমাদেরকে শেষ করতে হবে।

    তিনি বলেন, আমার মনে হয় ভারতীয়রা এক ধরনের ভীতির মধ্যে আছেন। এ ভীতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন।

    ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ (সমঝোতা স্মারক) চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না সেটি আমরা দেখতেই পারি। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তাই করব।
    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন। সে সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর