২৪ ঘন্টায় ৯,৮৫৭ জন বন্যার্তকে চিকিৎসা সেবা দিয়েছে সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন

২৪ ঘন্টায় ৯,৮৫৭ জন বন্যার্তকে চিকিৎসা সেবা দিয়েছে সশস্ত্র বাহিনী

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৯টি মেডিকেল টিম, ১টি সেনা ক্লিনিক বন্যা দুর্গতদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।  গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়েছে।
বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় এ পর্যন্ত ৪২ হাজার ১১৩ জনকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী সর্বমোট ৪৮ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৫২ হাজার ৫১৫ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ৪৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের দিয়েছে। একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগ ২০ হাজার পিস পোশাক ও ৮ কার্টুন ঔষধ বিতরণ করেছে। এসময় সশস্ত্র বাহিনী ১০টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও বন্যা দুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যা দুর্গত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর ২টি, বিমান বাহিনীর ১টি এবং কোস্ট গার্ডের ১টিসহ সর্বমোট ৩৪টি ক্যাম্প রয়েছে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন