শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩৬ পূর্বাহ্ন

    জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘(তবে) প্রধান উপদেষ্টার যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’
    উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। তৌহিদ আরো বলেন, সফরের আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনজিএ’তে তাঁর সফরসূচি নিয়ে আলোচনা করবেন।

    ইউনূস নিউইয়র্কে এ সফরকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন ভারতীয় কর্তৃপক্ষকে করার পরামর্শ দিয়েছেন।

    শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনে আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে বলে তৌহিদ পুনর্ব্যক্ত করেন। রেলওয়ে সেক্টরসহ ভারতের সাথে সাম্প্রতিক স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সমঝোতা স্মারকগুলো বহাল রাখা আইনত বাধ্যতামূলক নয়। জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ ক্ষেত্রে সর্বদা পর্যালোচনার সুযোগ রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর