শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।  দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরো কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবন-যাপন করছেন। বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে। বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় বার্তা সংস্থা বাসস’কে এ কথা জানান।

    এর আগে বিএনপি মহাসচিব জানান, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর সারাদেশে বন্যাদূর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায়  দোয়া মাহফিল।

    তিনি বলেন, ‘একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব।’

    বিএনপি’র এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হবে।’




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন