শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ন

    ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাহিম আক্তারের বিরুদ্ধে গত ২৮-৮-২০২৪ ইং তারিখ বেসরকারি  একটি টেলিভিশন চ্যানেলের  পেইজে একটি সংবাদ প্রচার হয়। 

    সেখানে একজন সিনিয়র নার্স ফাহিমার  বিরুদ্ধে হাসপাতালের রোগী ভাগিয়ে অন্য ক্লিনিকে নেওয়ার অভিযোগ ও হাসপাতালে কর্মরত মিডওয়েফদের ডেলিভারি সুযোগ না দেওয়ারঅভিযোগ উঠে। 

    এই ভিডিও ক্লিপ ভান্ডারিয়া বাসি দেখার পরে উত্তাল হয়ে ওঠে এবং  আজ শনিবার (৩১আগস্ট) সকাল ৯ঃ৩০ মিনিটে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি  পালন করেন ভান্ডারিয়াল সর্বস্তরের জনগণ।মানববন্ধন অবস্থান কর্মসূচি মহিলারা ফাহিমা আক্তার ভালো লোক এবং সৎ নার্স তার বিরুদ্ধে মিথ্যা সম্প্রচার নিয়ে শ্লোগান ও ক্ষোভ প্রকাশ করেন। এই খবর ডিএসবি ভান্ডারিয়া এসআই  হারুন ও আরিফ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভান্ডারিয়া উপজেলার প্রতিনিধি তানভির সহ আরো ছাত্রছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। এবং তারা অবস্থান কর্মসূচি রত মহিলাদেরকে আশ্বাস দিয়ে নিজ নিজ বাসস্থানে পাঠিয়ে দেন। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র তানভীর হোসেন বলেন আমরা সেন্ট্রাল সমন্বয়ক দের সাথে কথা বলবো।

    স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়ম আমাদের হাতে এসেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ও কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

     উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রধান ডঃ বর্ণালী দেবনাথকে তার অফিসে পাওয়া যায়নি, পরে মুঠোফোন এই প্রতিবেদককে বলেন আমরা এরকম একটা অভিযোগ শুনেছি, এবং আজ মানববন্ধনের কথাও আপনাদের কাছ থেকে শুনলাম আমাদের কাছে কোন রোগী বা কেউ অভিযোগ করলে এরপরে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ন