শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেলুটী দুর্গত এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন

    দেলুটী দুর্গত এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

    পাইকগাছার দেলুটী দুর্গত এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক অতি বৃষ্টি ও নদী ভাঙ্গনের ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের উফশী রোপা আমন ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে আমন বীজ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণের আয়োজন করে। 

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশের সভাপতিত্বে বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন