শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ অগাস্ট, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন

    জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতা-কর্মীদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে মতবিনিময়কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন। 

    তৃণমূল নেতা-কর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ রাতে এ সংবাদ জানিয়েছেন।

    তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপিড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা। সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা।’ এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতা-কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। 

    তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষণœ করতে পারবে না ইনশাআল্লাহ।’ 

    একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর