শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৮১ জন বিচারককে বদলি করেছে সরকার

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ অগাস্ট, ২০২৪ ০৮:৪৮ পূর্বাহ্ন

    ৮১ জন বিচারককে বদলি করেছে সরকার

    সরকার বিভিন্ন পদমর্যাদার ৮১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলির মাধ্যমে বিচার বিভাগে রদবদল করেছে । বৃহস্পতিবার ৪টি পৃথক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের পরামর্শে এই বদলির আদেশ জারি করা হয়।


    উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একজন ব্যতীত বদলি হওয়া বিচারকদের ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

    জেলা ও দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে ১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তরের পর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর