শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই: মুফতি ফয়জুল করীম 

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ অগাস্ট, ২০২৪ ০৮:৩৩ পূর্বাহ্ন

    কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই: মুফতি ফয়জুল করীম 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিগত ৫৩ বছরে দেশের মানুষ বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হয়ে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছে। শাসক গোষ্ঠী কখনো সোনার বাংলা, কখনো নতুন বাংলা, কখনো ডিজিটাল বাংলা বলে জাতিকে ধোকা দিয়েছে। তিনি বলেন, সবকিছু পিছনে ফেলে ইসলামের আলোকে দেশকে গড়তে চাই। একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে চাই। এ জন্য নতুন এ স্বাধীন দেশে ঘুরে ফিরে কোনো মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না। মানুষকে অধিকার বঞ্চিত করতে চাই না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই।

    বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর টাউন হল মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ছাত্র-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের বরিশাল মহানগর সভাপতি তানভীর আহমদ শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ মানসুর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মহানগর সভাপতি প্রফেসর লোকমান হেকিম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোমস্তা, মহানগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, মাওলানা আরিফুর রহমান, মুফতী হেদায়েতুল্লাহ খান আজাদী, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, মুফতী গাজী উসমান গণী, মুফতী মুহিব্বুল্লাহ কাজেমী, প্রিন্সিপাল মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    মুফতী ফয়জুল করীম বলেন, ফ্যাসিবাদী সরকার হটিয়ে জনগণ চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি হতে দেবে না। তিনি বলেন, বিগত বছরের জঞ্জাল পরিস্কার করে জনগণের চাহিদার আলোকে দেশে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
    মুফতী ফয়জুল করীম বলেন, প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। ভারতের পানি আগ্রাসন রুখে দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশের উপর দিয়ে বাদ দিতে যা করার দরকার দেশের মানুষ তা করতে প্রস্তুত আছে। তিনি ভারতীয় আগ্রাসন রুখে দিতে যা যা করা দরকার তাই করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর