শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সার্চ কমিটির কাছে নাম দেবে না বিএনপি: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০২ অপরাহ্ন

    সার্চ কমিটির কাছে নাম দেবে না বিএনপি: ফখরুল
    সার্চ কমিটির কাছে নাম দেবে না বিএনপি: ফখরুল

    নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির কাছে কোনো নাম দেবে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার এ কথা বলেন। রাজধানীর এক হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত নাটোরের গুরুদাসপুরের বিএনপির নেতা আবদুল আজিজকে দেখতে যান মির্জা ফখরুল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন তিনি।

    বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গত শনিবার এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়। গতকাল রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির প্রথম বৈঠকে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি। ১০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে সিইসিসহ পাঁচটি পদে সুপারিশ করার জন্য অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে দলগুলো।

    বিএনপি এই নাম চাওয়ার প্রস্তাবে সাড়া দেবে কি না—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কাছে এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন। নাম দেওয়ার তো প্রশ্নই উঠতে পারে না। আমরা গতবারের অভিজ্ঞতা এবং এর আগেরবারের অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনো লাভ হয় না। সরকারের পছন্দনীয় কমিশনই তারা করবে।’


    এবারের গঠিত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে যে কমিশন গঠিত হবে, তার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। তবে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেই নির্বাচন হবে না। কারণ, জনগণ তাতে অংশ নেবে না।’

    গঠিত অনুসন্ধান কমিটি নিয়েই প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সার্চ (অনুসন্ধান) কমিটির মধ্যে বেশির ভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। একজন আছেন, যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এ ধরনের সার্চ কমিটি যে তারা করবে, তা আমরা জানি।’

    অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বর্তমান সরকার মূলত প্রতারণা করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘মানুষকে প্রতারণা করা, দেখানো হচ্ছে, দেখো আমরা সুন্দরভাবে করছি। সবার কাছে থেকে মতামত নিচ্ছি। শেষ পর্যন্ত দেখা যাবে যে হুদার (প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা) মতো লোকজনকেই তারা করবে।’

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর